নিজস্ব সংবাদদাতা: ২০২২ সালের নভেম্বর মাসে প্রিয় বান্ধবী ও প্রেমিকা নম্রতা ভট্টাচার্যর সঙ্গে চার হাত এক করেন কিঞ্জল | আজ সকালে এক ফুটফুটে কন্যাসন্তান আসার সুখবর দিলেন অভিনেতা | যদিও এর আগে এই সংক্রান্ত কোনও পোস্ট করেন নি বা কাউকে জানতেও দেন নি নতুন অতিথি আসার কথা| ব্যক্তিগত জীবন কখনও তেমনভাবে প্রকাশ্যে আনেননি কিঞ্জল| আজ সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নম্রতার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কিঞ্জল লিখেছেন, ‘’ধন্যবাদ, ধন্যবাদ ভগবান, আমাদের আজ সকালে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে|’’ কিঞ্জলের এই পোস্টে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বহু মানুষ | ২০২২ সালে নভেম্বর মাসে বহুদিনের পুরোনো বন্ধু ও প্রেমিকা নম্রতা ভট্টাচার্যর সঙ্গে চার হাত এক করেন কিঞ্জল, ডাক্তারি পড়ার সময় থেকেই দুজনের বন্ধুত্ব ও সেখান থেকেই প্রেম | কিঞ্জল একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি একজন চিকিৎসক, নম্রতাও একজন সফল চিকিৎসক | তবে এই মুহূর্তে দুজনেই তাদের খুদে সদস্যকে নিয়ে খুব ব্যস্ত | কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিঞ্জল অভিনীত ‘রেড ফাইলস’ এবং হইচই প্ল্যাটফর্মে ‘ছবি বিশ্বাস’ এবং এই মাসেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আলাপ,’ তাই কাজের দিক থেকেও কিঞ্জলের ব্যস্ততা তুঙ্গে | মঞ্চ, বড়পর্দা থেকে ওয়েবসিরিজে জনপ্রিয় মুখ কিঞ্জল | বলাই যায়, কাজের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও ব্যস্ততা অনেকটাই বাড়লো বাবা কিঞ্জলের|
Kinjal: নববর্ষের শুরুতেই দারুণ সুখবর, বাবা হলেন অভিনেতা কিঞ্জল নন্দ, সকালেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর দিলেন অভিনেতা
















