দ্বিতীয় দফার ভোটের আগেই দফায় দফায় ঝড়বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখভার। আগামী দু'ঘণ্টায় চার জেলায় চরম দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
2
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
13
নদিয়ায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি তিন জেলায় আগামী দু'ঘণ্টায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে।
5
13
আজ, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
6
13
এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
13
আগামিকাল, দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
8
13
আগামী বৃহস্পতিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
9
13
শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
13
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
11
13
আগামিকাল, বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
12
13
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
13
13
আগামী শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ওইদিন থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।