বাণী তার পরিবারকে ফিরে পেয়েছে, জানতে পেরেছে তার জন্ম বৃত্তান্ত। নিজের অধিকার ফিরে পেতে, নিজের আত্মীয়দের কাছে ফিরে গিয়েও সমাদর পায় না বাণী। মায়ের স্নেহ পেতে এবার কী করবে নায়িকা? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বাণী তার মায়ের কাছে গিয়ে নিজের পরিচয় দিতেই নায়িকাকে কষিয়ে চড় মারেন। বাণীকে বাইরের লোকের তকমা দেন। বলেন বাইরের লোক, বাইরের লোকের মতোই যেন থাকে। শুধু তাই নয়, তিনি বাণীকে ভুল বুঝে জিজ্ঞেস করেন, নায়িকা তার মাতৃস্নেহকে ভুল ভাবে ব্যবহার করতে চাইছে? যদিও নায়িকা এতে দমে যায় না। বরং নিজের ভাবনা স্পষ্ট ভাবে সকলের সামনে রাখে। 

বাণী তার মাকে বলে সে জন্ম থেকেই মা থাকার পরও মাতৃহারার মতো দিন কাটিয়েছে, মাতৃস্নেহ পায়নি। কিন্তু এখন যখন মাকে ফিরে পেল সে, মায়ের দেওয়া এই শাস্তি সে মাথা পেতে আশীর্বাদ হিসেবে মেনে নেবে। এখন এটাই দেখার পালা বাণী কীভাবে তার পরিবারের সকলের মনে নিজের জায়গা করে নেয়। কীভাবে বাইরের লোক থেকে নিজের লোক হয়ে ওঠে। বাণীর এই লড়াইয়ের সিন ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দেখানো হবে। পরপর চার দিন এই ধারাবাহিকে উঠে আসবে বাণীর নিজে অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের ঝলক। প্রসঙ্গত, 'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হয়।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)