২৪ এপ্রিল, ৩৯ বছরে পা দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণী সুন্দরীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই।
2
8
বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি সামান্থার পেশাদার সাফল্যও ঈর্ষণীয়। জানা যাচ্ছে তাঁর নিজেরই মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ থেকে ১১০ কোটি টাকা।
3
8
তিনি প্রতিটি ছবির জন্য ৩ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে বছরে তাঁর আয় হয় প্রায় ৮ কোটি টাকা।
4
8
আবাসন ব্যাবসাতেও তাঁর বড় বিনিয়োগ রয়েছে। হায়দ্রাবাদে তাঁর ৭.৮ কোটি টাকার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট রয়েছে এবং মুম্বইয়ে সমুদ্রের ধারে ১৫ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ৩ বিএইচকে ফ্ল্যাট কিনেছেন তিনি।
5
8
অভিনয়ের বাইরেও সামান্থা ব্যবসা জগতে পা রেখেছেন এবং সম্প্রতি 'সিক্রেট অ্যালকেমিস্ট' নামে নিজের একটি পারফিউম ব্র্যান্ড চালু করেছেন। এছাড়া গ্যারেজে থাকা দামী গাড়িগুলোও তাঁর রাজকীয় রুচির পরিচয় দেয়।
6
8
মার্সিডিজ-বেঞ্জ, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার, পর্চে কেইম্যান এবং বিএমডাব্লিউ ৭ সিরিজের মতো নামী সব ব্র্যান্ডের গাড়ি তাঁর সংগ্রহে রয়েছে। সব মিলিয়ে সামান্থার জীবনধারা যেমন আধুনিক, তেমনই বৈচিত্র্যময়।
7
8
সামান্থা শুরুমাত্র দক্ষিণেই নয়, বলিউডেও তাঁর প্রভাব ফেলেছেন। অভিনেত্রীর সৌন্দর্য আর অভিনয় দক্ষতা বরাবরই নজর কেড়েছে দর্শকের।
8
8
প্রসঙ্গত, নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে ভাঙার পর গত বছর রাজ নিদিমরুর সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। তাঁর বিয়ে নিয়েও কম জলঘোলা হয়নি, তবে সামান্থা এসব কিছু তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তার করতে দেয়নি।