অনেক সময় বাজার বা দোকান, এমনকী বাসে ট্রামে ছেঁড়া, ফাটা নোট গছিয়ে দেওয়া হয়। তাড়াহুড়ো থাকলে অনেক সময় সেটা দেখা হয় না, পরে খেয়াল করলে হাহুতাশ করা ছাড়া উপায় থাকে না। আবার কখনও পার্স থেকে টাকা বের করার সময় চেইনে আটকে ছিঁড়ে যায় বা বাড়িতে ছোট কোনও বাচ্চা থাকলেও সে ছিঁড়ে দিতে পারে। এসব ক্ষেত্রে যে টাকা একেবারেই আর চলার যোগ্য নয়, সেটা নিয়ে কী করবেন ভাবেন? বা ভাবেন ওই টাকাটা গেল? তাহলে জেনে নিন আরবিআইয়ের এই নিয়ম। ছবি- সংগৃহীত
2
7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী টাকা ছিঁড়ে বা ফেটে গেলে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বরং সহজেই সেটা বদলে নিতে পারেন। ছবি- সংগৃহীত
3
7
কোথা থেকে টাকা বদলাবেন? যে কোনও সরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে এই ছেঁড়া টাকা বদলে নিতে পারবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা আবশ্যক, সেটা হল সেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকা বাঞ্ছনীয়। ছবি- সংগৃহীত
4
7
কোন নোট বদলানো যাবে? আপনার টাকাটা যদি ছিঁড়ে দুই ভাগও হয়ে যায় কিন্তু দুই ভাগ থাকে, বা একদম কুচি কুচি হয়ে ছিঁড়লেও নোটের মূল জায়গাগুলো থাকে তাহলেই সেটা বদলানো যাবে। ছবি- সংগৃহীত
5
7
এমনকী পুরনো নোট বদলানো যাবে। তবে নোটের নম্বর যেন দেখা যায়, বা আপনার মনে থাকে। একই সঙ্গে দেখে নেবেন মহাত্মা গান্ধীর ছবি, ওয়াটারমার্ক আর গভর্ণরের সই যেন অক্ষত থাকে। তাহলেই সেই টাকা যে কোনও সরকারী ব্যাঙ্ক থেকে বদলে নিতে পারবেন। ছবি- সংগৃহীত
6
7
ছোট সংখ্যার নোট হলে অর্থাৎ দশ, কুড়ি টাকার নোট হলে কোনও ফর্ম ফিলাপ করতে হয় না। সোজাসুজি কাউন্টারে গিয়ে বদলানো যায়। কিন্তু যদি টাকাটা কুচি কুচি হয়ে ছেঁড়ে তাহলে ব্যাঙ্কের তরফে রিসিপ্ট ইস্যু করতে পারে এবং পরে আপনার অ্যাকাউন্টে সোজাসুজি সেই টাকা ফেরত পাঠাতে পারে। ছবি- সংগৃহীত
7
7
এবার প্রশ্ন ছেঁড়া টাকা দিলে কত টাকা পাবেন? যদি আপনার নোট ৮০ শতাংশ অক্ষত থাকে বা খাঁটি নোট হয় তাহলে সম্পূর্ণ টাকা পাবেন। আর যদি বেশি ছেঁড়া, ফাটা থাকে তাহলে অর্ধেক মূল্য পাবেন সেই টাকার। ছবি- সংগৃহীত