মে মাস আসন্ন। নতুন মাস শুরু আগেই এলপিজি বুকিং ও ডেলিভারির নিয়মে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।
2
11
এই পরিস্থিতিতে নয়াদিল্লি দেশজুড়ে রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রমশ বৃদ্ধি পাওয়া খরচ সামাল দিতে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবতে শুরু করেছে।
3
11
সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল), ভারত পেট্রোলিয়াম (বিপি) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপি)-র মতো প্রধান তেল সংস্থাগুলি বর্তমান এলপিজি বিতরণ ব্যবস্থা পর্যালোচনা করছে।
4
11
মে মাসে সংশোধিত নিয়মাবলীর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যার ফলে গ্রাহকদের বুকিংয়ের সময়সীমা এবং এলপিজি ডেলিভারি প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
5
11
আশা করা হচ্ছে এলপিজির দামের হেরফের হতে পারে। এপ্রিলের শুরুতে ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছে।
6
11
অন্যদিকে, বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দামও অল্প সময়ের মধ্যে একাধিকবার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মেট্রো শহরগুলিতে। এর প্রধান কারণ, পশ্চিম এশিয়া চলতে থাকা সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বজুড়ে সরবরাহ সঙ্কট।
7
11
পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস বুকিংয়ের নিয়মেও পরিবর্তন আনতে পারে। বর্তমানে, রিফিল বুক করার আগে গ্রাহকদের একটি ন্যূনতম সময় অপেক্ষা করতে হয়— শহরাঞ্চলে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিন।
8
11
এই ব্যবধান আরও সংশোধন করা হতে পারে। এছাড়াও, অপচয় রোধ এবং সঠিক বিতরণ নিশ্চিত করতে চালু করা ওটিপি-ভিত্তিক ডেলিভারি যাচাই ব্যবস্থাটি দেশব্যাপী একটি স্থায়ী ব্যবস্থার রূপ নিতে পারে।
9
11
সরবরাহ সংক্রান্ত উদ্বেগ থাকা সত্ত্বেও, কেন্দ্র জানিয়েছে যে ঘরোয়া এলপিজি, পিএনজি এবং সিএনজি সরবরাহ স্থিতিশীল রয়েছে। তথ্য অনুযায়ী, দেশের প্রায় সমস্ত এলপিজি বুকিং এখন অনলাইনে করা হচ্ছে এবং অধিকাংশ ডেলিভারি ওটিপি-র মাধ্যমে যাচাই করা হচ্ছে। যার ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
10
11
কেন্দ্র শহরাঞ্চলে পিএনজি সংযোগ বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ রয়েছে এমন পরিবারগুলিকে এই ব্যবস্থা ব্যবহারে উৎসাহিত করা হতে পারে। পূর্বে কেন্দ্র নির্দেশ দিয়েছিল যে, পিএনজি উপলব্ধ হলে একটি নির্দিষ্ট সময় পর এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।
11
11
যদিও এই পরিবর্তনগুলি এখনও বিবেচনাধীন। গ্রাহকদের সব বিষয়ে অবগত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আগামী মাসগুলিতে নতুন নিয়মগুলি এলপিজি বুকিং, ডেলিভারি এবং মূল্য নির্ধারণের পদ্ধতিকে আমূল পরিবর্তন করে দিতে পারে।