আজকাল ওয়েবডেস্ক: আমাদের শরীরের পরিপাকতন্ত্র সব থেকে বেশি জটিল। পাচনতন্ত্র ঠিক না থাকলে হয় বদহজম, গ্যাস, পেটফোলা ইত্যাদি নানা সমস্যা। লিভারের জটিল সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা হওয়াও অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে উপায় কী? আমাদের আয়ুর্বেদ শাস্ত্র সেই প্রাচীনকাল থেকেই শরীরের নানা রোগ উপসর্গ নিরাময়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আয়ুর্বেদ মতে, মেয়েদের শারীরিক সমস্যা পুরুষদের তুলনায় এমনিতেই জটিল, কারণ তাদের ঋতুচক্র হয়। এবং পাচনতন্ত্রে এর প্রভাব পড়ে। একটু খেয়াল করলে বুঝবেন ঋতুচক্র হওয়ার সময় অ্যাসিডিটি, বদহজম, খিদে কমে যাওয়া ইত্যাদি নানা সমস্যা হয়। আর এই সবকিছুর ফলে বাড়ে অবসাদ, হতাশা। সেক্ষেত্রে কী কী বিষয়গুলো নজরে রাখবেন?
চেষ্টা করুন তাজা খাবার খেতে। অর্থাৎ যেদিন রান্না করছেন সেদিনই খাবেন। ফ্রিজের বাসি খাবার এড়িয়ে চলুন। এবং অতি অবশ্যই একটু গরম খাবার খাওয়ার চেষ্টা করুন। রান্নায় জিরে, রসুন, আদা এই সব মশলা রাখুন। এগুলো হজমের জন্য ভাল। ডায়েটে রাখুন নারকেল তেল, সিসম অয়েল ও ঘি। এগুলো গুড ফ্যাট, স্বাস্থ্যের জন্য উপকারী।
শুধু সুষম খাবার খেলেই হবে না, সারাদিনে নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। এড়িয়ে চলতে হবে জাঙ্ক ফুড। নিয়মিত শরীর চর্চা করতে হবে। এতে শরীরের রক্ত সঞ্চালন যথাযথ হয়। পাচনতন্ত্র ঠিক থাকলে মানসিক অবসাদ, হতাশাও অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়।