যুদ্ধবিরতির পরেও যুদ্ধের ঝাঁঝ কমল না পশ্চিম এশিয়ায়। অথচ যুদ্ধবিরতির পরেও সোনার বাজার ফের ধাক্কা। আন্তর্জাতিক বাজারে গতকাল সোনার দাম চড়চড়িয়ে বেড়েছিল। অথচ আজ লক্ষ্মীবারে হু হু করে কমল সোনার দাম।
2
15
আজ বৃহস্পতিবার ভারতে সোনার দামে ফের কয়েক হাজার টাকা কমল। লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে স্বস্তি বজায় থাকল মধ্যবিত্তের।
3
15
এপ্রিলের শুরুতেও সোনার দাম হু হু করে কমেছিল। গতকাল একধাক্কায় ১০০ গ্রাম সোনার দাম ৪০ হাজার টাকা বেড়েছে। বৃহস্পতিবার যদিও স্বস্তি মিলেছে সোনার দামে।
4
15
একনজরে দেখে নিন, আজ, ৯ এপ্রিল বৃহস্পতিবার কোন শহরে সোনার দাম কত-
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
5
15
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৬৩০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
6
15
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৫৩০ টাকা।
পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
7
15
জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৬৩০ টাকা।
বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
8
15
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৬৩০ টাকা।
চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
9
15
গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৬৩০ টাকা।
ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
10
15
পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৫৩০ টাকা।
হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৪৮০ টাকা।
11
15
সোনার দাম একধাক্কায় বেড়ে যাওয়ার কারণ কী? প্রথমত, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, দ্বিতীয়ত অপরিশোধিত তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাওয়া।
12
15
যুদ্ধবিরতির পরেই মার্কিন ডলার আর শক্তিশালী অবস্থানেও নেই। যে আবহে বিনিয়োগকারীরা আবার সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকতে শুরু করেছেন।
13
15
সোনার দাম বেড়ে যাওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে। এদিন অপরিবর্তিত থাকল ভারতের রেপো রেট। বুধবার এই ঘোষণা করেছে আরবিআই।
14
15
এদিন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, রেপো রেট ৫.২৫ শতাংশই থাকবে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে এই অঙ্কের কোনও পরিবর্তন করেনি রিজ়ার্ভ ব্যাঙ্ক।
15
15
যুদ্ধবিরতির পরেও লেবাননে ইজরায়েল ভয়ঙ্কর হামলা করেছে। এর জেরেই হরমুজ প্রণালী ফের বন্ধ হয়ে গেছে। যার জেরে তেলের দাম ফের বাড়ল। আর অন্যদিকে কমল সোনার দাম।