পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পরেই সোনার দামে বিরাট বদল। একধাক্কায় বাড়ল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। গতকালের তুলনায় সোনার দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ল মধ্যবিত্তের।
2
15
পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকালে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৪ হাজার টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৪০ হাজার টাকা বেড়েছে।
3
15
পাশাপাশি বেড়েছে ২২ ক্যারাট সোনার দামও। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে প্রায় ৩,৭০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে প্রায় ৩৭ হাজার টাকা।
4
15
একনজরে দেখে নিন, আজ, ৮ এপ্রিল বুধবার কোন শহরে সোনার দাম কত-
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
5
15
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৯৭০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
6
15
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮৭০ টাকা।
পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
7
15
জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৯৭০ টাকা।
বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
8
15
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৯৭০ টাকা।
চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
9
15
গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৯৭০ টাকা।
ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
10
15
পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮৭০ টাকা।
হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪১ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকা।
11
15
সোনার দাম একধাক্কায় বেড়ে যাওয়ার কারণ কী? প্রথমত, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, দ্বিতীয়ত অপরিশোধিত তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাওয়া।
12
15
যুদ্ধবিরতির পরেই মার্কিন ডলার আর শক্তিশালী অবস্থানেও নেই। যে আবহে বিনিয়োগকারীরা আবার সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকতে শুরু করেছেন।
13
15
সোনার দাম বেড়ে যাওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে। এদিন অপরিবর্তিত থাকল ভারতের রেপো রেট। বুধবার এই ঘোষণা করেছে আরবিআই।
14
15
এদিন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, রেপো রেট ৫.২৫ শতাংশই থাকবে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে এই অঙ্কের কোনও পরিবর্তন করেনি রিজ়ার্ভ ব্যাঙ্ক।
15
15
ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী কয়েক সপ্তাহে সোনার দামে অস্থিরতা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির পর সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তাই বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।