সম্প্রতি বিশ্ব বাজার টালমাটাল। এর প্রভাব তেল গ্যাস জ্বালানি সহ সোনার দামের উপরও ভয়াবহ পড়েছে৷ বিগত এক মাস ধরে সোনার দাম কখনও বাড়ছে, কখনও কমছে৷ এর জেরে বাজারও অনিশ্চয়তায় পড়ে গিয়েছে৷ এখন প্রশ্ন হল আগামী পাঁচ মাসে সোনার দামের পরিণতি কী হতে চলেছে?
2
10
ইজরায়েল, ইরান আর আমেরিকার মধ্যে দড়ি টানাটানি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে লগ্নিকারীরা আতঙ্কে ভুগছেন। অস্থির সময়ে সোনাকেই সবথেকে নিরাপদ মনে করেন বিনিয়োগকারীরা। ফলে গোলযোগ না মিটলে সোনার দাম কমার আশা প্রায় অসম্ভব।
3
10
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে জিনিসের দাম বাড়ে। আর এই বাজারে পাল্লা দিয়ে বাড়ে সোনার দর।
4
10
বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো এখন কাগুজে নোটের চেয়ে সোনার মজুত বাড়াতে বেশি আগ্রহী। বড় ব্যবসায়ীরা যখন সোনা কেনেন, তখন সাধারণ বাজারে তার দাম হুহু করে বেড়ে যায়।
5
10
ভারতে সোনার চাহিদা এখন তুঙ্গে। এতদিন বিদেশের তুলনায় দেশের বাজারে দাম কিছুটা কম থাকলেও, এখন ভারতীয় বাজারেই সোনা বেশি চড়া দামে বিকোচ্ছে। উৎসবের মরশুমে এই চাহিদা আরও বাড়বে।
6
10
সাধারণত ডলারের চাহিদা বাড়ল সোনার দাম কমে। কিন্তু এখন এমন এক 'বিচিত্র' পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ডলারের চাহিদাও বেশি, আবার সোনার দাপট কমছে না।
7
10
বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনা এখন কারিগরিভাবে অত্যন্ত মজবুত জায়গায় দাঁড়িয়ে আছে। বড় কোনও ধস নামার সম্ভাবনা এই মুহূর্তে চার্টে দেখা যাচ্ছে না।
8
10
দাম অনেকটা বাড়ার পর বাজার এখন কিছুটা থিতু হয়েছে। অনেকের মতে, এই 'বিরতি' নতুন করে লাফ দেওয়ার প্রস্তুতি হতে পারে। একেই অর্থনীতির ভাষায় বলা হয় 'কনসলিডেশন'।
9
10
শেয়ার বাজার বা অন্যান্য ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকলেও সোনার ওপর মানুষের আস্থা চিরকালই অটুট। অনিশ্চিত পরিস্থিতিতেও আগামী পাঁচ মাস সোনার দাম বাড়বে বলেই অনুমান।
10
10
বিশ্ব রাজনীতি আর অর্থনীতির অস্থিরতাই বর্তমানে সোনার পালে হাওয়া দিচ্ছে। তাই আগামী কয়েক মাসে সোনা সস্তা হওয়ার সম্ভাবনা আপাতত বেশ কম। বরং মধ্যবিত্তের পকেটে আরও টান পড়ার আশঙ্কাই বেশি।