যুদ্ধবিরতির ঘোষণার পরেও যুদ্ধ থামল না। যার জেরে আবারও ধাক্কা আন্তর্জাতিক বাজারে। বৃহস্পতিবার সকালে আবারও হুড়মুড়িয়ে কমল সোনার দাম।
2
12
কিন্তু কেন? গতকাল ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরেই লেবাননে এযাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর হামলা করেছে ইজরায়েল।
3
12
লেবাননে ইজরায়েলের হামলার জেরেই হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। হরমুজ বন্ধ হতেই তেলের ট্যাঙ্কারবাহী জাহাজ চলাচল আবারও বন্ধ।
4
12
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম প্রায় ১০০ মার্কিন ডলারের কাছাকাছি।
5
12
তেলের দাম বেড়ে যাওয়াও আবারও সোনার বাজারে মহাধস। এদিন প্রতি আউন্স সোনার দাম ৪,৭১৮ মার্কিন ডলার। যা গতকালের তুলনায় অনেকটাই কম।
6
12
এদিন ভারতে একধাক্কায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ২,৩০০ টাকার বেশি কমেছে। অর্থাৎ ১০০ গ্রাম সোনার দাম ২৩ হাজার টাকার বেশি কমেছে।
7
12
গতকাল, বুধবার ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরেই ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৪০ হাজার টাকা বেড়েছিল। ২৪ ঘণ্টা পরেই সোনার দাম ফের হু হু করে কমেছে।
8
12
সোনার দাম আবারও কমল কেন? ওয়াকিবহাল মহল জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হতেই তেলের দাম বাড়ল। পাশাপাশি আবারও মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে।
9
12
এই দুইয়ের জেরে শেয়ার মার্কেটেও ধস নেমেছে। সোনার চাহিদা কমেছে বিনিয়োগকারীদের। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আশঙ্কা তৈরি হতেই সোনায় বিনিয়োগ করা থেকে পিছিয়ে এসেছেন বিনিয়োগকারীরা।
10
12
ওয়াকিবহাল মহলের আরও দাবি, দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা হলেও, এখনও সমঝোতা চূড়ান্ত হয়নি। ইসলামাবাদে বৈঠকে ইরানের ১০ দফা শর্ত নিয়ে আলোচনা হবে।
11
12
সমঝোতা চূড়ান্ত হলেই ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামবে। কিন্তু পর্যন্ত পশ্চিম এশিয়ায় অস্থিরতা যদি জারি থাকে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকে, সেক্ষেত্রে আগামিকাল, শুক্রবারেও সোনার দাম কমবে।
12
12
আপাতত বিনিয়োগকারীরা যুদ্ধবিরতির দিকেই মুখিয়ে আছেন। আবারও হরমুজ খুলে গেলেই সোনার বাজার চাঙ্গা হবে। আগামী কয়েক সপ্তাহে এই কারণেই সোনার দামে ওঠানামা অব্যাহত থাকবে।