ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ঘোষণার দিকেই মূলত মুখিয়ে ছিলেন বিনিয়োগকারীরা ।
2
11
মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে আমূল বদল। যুদ্ধবিরতির পরেই ইরানের তরফে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
3
11
ইরান হরমুজ প্রণালীতে তেলের জাহাজ চলাচলে অনুমতি দেওয়ায়, এদিন একধাক্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নীচে নেমে গেছে।
4
11
এর পাশাপাশি সোনার বাজারও কয়েকগুণ চাঙ্গা হল। ৮ এপ্রিল সকালেই একধাক্কায় সোনার দাম কয়েক হাজার টাকা বেড়েছে। আগামী কয়েক দিনে সোনার দাম আরও বাড়তে পারে।
5
11
পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকালে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৪ হাজার টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৪০ হাজার টাকা বেড়েছে।
6
11
পাশাপাশি বেড়েছে ২২ ক্যারাট সোনার দামও। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে প্রায় ৩,৭০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে প্রায় ৩৭ হাজার টাকা।
7
11
সোনার দাম একধাক্কায় বেড়ে যাওয়ার কারণ কী? প্রথমত, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, দ্বিতীয়ত অপরিশোধিত তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাওয়া।
8
11
যুদ্ধবিরতির পরেই মার্কিন ডলার আর শক্তিশালী অবস্থানেও নেই। যে আবহে বিনিয়োগকারীরা আবার সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকতে শুরু করেছেন।
9
11
সোনার দাম বেড়ে যাওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে। এদিন অপরিবর্তিত থাকল ভারতের রেপো রেট। বুধবার এই ঘোষণা করেছে আরবিআই।
10
11
এদিন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, রেপো রেট ৫.২৫ শতাংশই থাকবে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে এই অঙ্কের কোনও পরিবর্তন করেনি রিজ়ার্ভ ব্যাঙ্ক।
11
11
ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী কয়েক সপ্তাহে সোনার দামে অস্থিরতা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির পর সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তাই বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।