মাত্র ১৫ বছর বয়সে শুরু করেছিলেন কেরিয়ার, বিয়ের পর বলিউড থেকে কেন উধাও হয়ে গেলেন আয়েশা টাকিয়া?
নিজস্ব সংবাদদাতা
১০ এপ্রিল ২০২৬ ১৬ : ৫০
শেয়ার করুন
1
11
১০ এপ্রিল, বলিউডের সেই মিষ্টি হাসির নায়িকার জন্মদিন, যিনি একসময় দর্শকের মনে ঝড় তুলেছিলেন। কথা হচ্ছে আয়েশা টাকিয়ার। শুক্রবার তিনি ৪০ বছরে পা রাখলেন।
2
11
সলমন খানের ব্লকবাস্টার ছবি 'ওয়ান্টেড'-এর সেই 'ঝুমকি' হোক বা 'ডোর' ছবির নায়িকা আয়েশা এক সময় বলিউডে নিজের জায়গা ফাঁকা করেছিলেন।
3
11
তিনি ঠিক যখন কেরিয়ারের মধ্যগগনে ছিলেন, তখনই হঠাৎ বিনোদন জগৎ থেকে গায়েব হয়ে যান। কিন্তু কেন? জেনে নিন সেই কাহিনিই।
4
11
মাত্র ১৫ বছর বয়সে ফাল্গুনী পাঠকের আইকনিক গান 'মেরি চুনার উড় যায়ে'-তে দেখা গিয়েছিল আয়েশাকে। সেখান বিনোদন জগতে তাঁর থেকেই যাত্রা শুরু।
5
11
২০০৪ সালে 'টারজান: দ্য ওয়ান্ডার কার' ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন আয়েশা। প্রথম ছবিতেই অভিনয় আর সৌন্দর্যে সবার নজর কাড়েন।
6
11
এরপর 'সোচা না থা', 'সালাম-এ-ইশক' এবং অবশ্যই 'ওয়ান্টেড' তাঁকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু ২০০৯ সালে যখন তাঁর হাতে একের পর এক বড় প্রজেক্ট, তখনই তিনি ব্যবসায়ী ফারহান আজমির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।
7
11
বিয়ের পরপরই বলিউডকে কার্যত বিদায় জানান আয়েশা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ঘনিষ্ঠ মহলের মতে, গ্ল্যামার দুনিয়ার ইঁদুর দৌড় বা লাইমলাইটের চেয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চেয়েছিলেন।
8
11
তবে গত কয়েক বছরে আয়েশা চর্চায় এসেছেন মূলত তাঁর বাহ্যিক পরিবর্তনের জন্য। প্লাস্টিক সার্জারি বা ঠোঁটের অস্ত্রোপচার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কম ট্রোল করা হয়নি। যদিও আয়েশা বরাবরই এই সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, নিজের শরীর নিয়ে কী করবেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
9
11
বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যদিও অনুরাগীরা আজও তাঁকে পর্দায় ফেরার অনুরোধ জানান।
10
11
কিন্তু আয়েশা নতুন করে পর্দায় ফেরার বিষয়টি নিয়ে এখনও কিছু নিশ্চিত করেননি। সকাল থেকেই অভিনেত্রী জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন।