আজকাল ওয়েবডেস্ক: সমুদ্র ভালবাসেন? ঘুরে এসেছেন গোয়া, বালি, মলদ্বীপ। হুজুগে মেতে লাক্ষাদ্বীপ যেতে চাইছেন? যাওয়ার আগে জেনে রাখুন খুঁটিনাটি। বালি বা গোয়ার মত নাইটলাইফ নেই সেখানে। নেই পার্টি বিচ, যেখানে আপনি বিকিনি পরে অনায়াসে ঘুরে বেড়াতে পারেন। অনেক ব্যাপারেই রয়েছে বিধি নিষেধ। অন্য সমুদ্র সৈকতের তুলনায় লাক্ষাদ্বীপ কতটা স্বতন্ত্র ?
লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে মদ্যপান নিষিদ্ধ। কারণ এই অঞ্চলটি অ্যালকোহল পান করার অনুমতি দেয় না। ২০২১ সালে, এই কেন্দ্রশাসিত অঞ্চল শুধু মাত্র বাঙ্গারাম দ্বীপ ছাড়া অ্যালকোহল বিক্রি এবং সেবনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এখানে এসে মন ভেজাতে চুমুক দিতে হবে তাজা ডাবের জলে।
বালি, গোয়ার নাইটলাইফ এই জায়গাগুলোকে স্মরণীয় করে তুলেছে। তবে, লাক্ষাদ্বীপে, আপনি সারা রাত শুধুমাত্র আপনার হোটেলে বিশ্রাম নিতে পারেন। এখানকার রাত শান্তিপূর্ণ। যা আপনাকে শীতল বাতাস অনুভব করতে এবং ঢেউয়ের শান্ত শব্দে ধ্যান করার অনুভূতি দেয়। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বাঙ্গারাম সমুদ্র সৈকতে বায়োলুমিনেসেন্সের সাক্ষী হতে পারেন।
লাক্ষাদ্বীপ তার মুগ্ধকর সূর্যাস্তের জন্য জনপ্রিয়। এখানে বিকিনি পরে সানবাথ নেওয়া নিষিদ্ধ।
ভুলেও এখানকার নারকেলগাছে উঠে পড়বেন না। যেকোনও মুহূর্তে এমন কাজের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে।