বন্ধু সেজে ক্ষতি করছে, 'ফেক ফ্রেন্ডস' চিনবেন কোন ১০ লক্ষণ দেখে?
নিজস্ব সংবাদদাতা
২৯ এপ্রিল ২০২৬ ১১ : ০৩
শেয়ার করুন
1
11
আপনি যেমন তেমনটাই থাকতে পারেন বন্ধুদের কাছে৷ কোনও ভান করতে হয় না৷ সত্যিকারের বন্ধুত্বে নিরাপত্তা, ভরসা আর বিশ্বাস থাকে৷ কিন্তু কিছু মানুষ বন্ধুত্বের আড়ালে ক্ষতি করে। কোন ১০ লক্ষণ দেখে চিনবেন?
2
11
সবসময় নেতিবাচিক কথা: এই ধরনের বন্ধুরা সবসময় অভিযোগ করে। তাদের সঙ্গে সবসময় খারাপ হয় তাদের ভাগ্য খারাপ এসব বলতে থাকে৷ এদের সঙ্গে কথা বলার পর নিজের মধ্যেও হতাশা কাজ করে৷
3
11
‘এনার্জি ভ্যাম্পায়ার': এরা নিজের সমস্যার বোঝা আপনার উপর চাপিয়ে দেয়, নিজের সমস্যা মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না৷ আপনার কথা, আপনার সমস্যা বা প্রয়োজন শোনার সময় নেই। ফলে সম্পর্কটা একতরফা হয়ে যায়।
4
11
সবসময় নিজের কথাই বলে: আপনার কোনও আনন্দ বা দুঃখের কথা বলতে শুরু করেছেন৷ আপনার কথা না শুনেই সবসময় নিজের আনন্দ বা দুঃখ বলতে শুরু করে৷ এতে আপনি ধীরে ধীরে গুরুত্বহীন বোধ করতে শুরু করেন। আপনার কথা কখনওই আর বলা হয়ে ওঠে না৷ আপনি তাঁর জীবনের সব কিছু জানেন কিন্তু আপনার সুখ দুঃখের খোঁজ সে কখনও নেবে না৷
5
11
প্রয়োজনের সময় যোগাযোগ: এই বন্ধুরা তখনই আসে যখন তাদের কিছু দরকার হয়। জামা, জুতো, টাকা বা সিনেমার টিকিট দরকার হলে এদের খোঁজ পাওয়া যায়৷ কিন্তু আপনার ব্যক্তিগত বা পেশাগত দুর্দিনে এরা ভীষণ 'ব্যস্ত' হয়ে যায়। আপনাকে সময় দিতেই পারেনা৷
6
11
গোপন কথা ফাঁস করা: আপনি বিশ্বাস করে কিছু শেয়ার করলেন, আপনার ব্যক্তিগত তথ্য বা দুর্বলতা তারা অন্যদের কাছে বলে দেয়—বিশ্বাস ভেঙে দেয়। আপনার সমস্যা এদের কাছে গসিপ করার বিষয়।
7
11
সাফল্যে হিংসা: আপনার ভালো খবর শুনে তারা খুশি হওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে হিংসা করে। ধরা যাক আপনার পদোন্নতি হয়েছে, আপনি সেই খবর জানালে সে বলবে, "তোর উন্নতিতে আমি খুশি৷ কিন্তু আমি অত কাজ করতে পারি না। করলে অনেক কিছু হত৷" আপনার সাফল্যের আনন্দ তখন থাকে না৷ নিজেকে গুটিয়ে নিতে হয়৷
8
11
সীমারেখা মানে না: কোনও বিষয় আপনি “না” বললেও তারা চাপ দেয়। এক ধরনের অপরাধবোধ তৈরি করে। তারা ভাবে আপনার সময়, শ্রম সবকিছুই তাদের জন্য৷ এটা ভালবাসা নয়, এটা একধরনের অত্যাচার আপনি কতটা সহ্য করতে পারেন তার পরীক্ষা৷ এতে সম্পর্কটা অস্বস্তিকর হয়ে ওঠে।
9
11
নিজের ভুল স্বীকার না করা: দু'জনের মধ্যে মতপার্থক্য হলে এরা সবসময় আপনাকে দোষ দেবে৷ নিজের ভুল হলে কখনও মেনে নেয় না। বরং আপনি ভুল করেছেন এটা বারবার বলতেই থাকে। ফলে আপনি অকারণে দোষী বোধ করতে পারেন।
10
11
সামনে ভালো, পিছনে খারাপ: আপনার সামনে ভাল বন্ধু সেজে ভান করে৷ আপনার অনুপস্থিতিতে আপনার নামে খারাপ কথা বলে৷ এই ধরনের বন্ধুদের থেকে সাবধান৷
11
11
প্রতিশ্রুতি রাখে না: এরা আপনার সঙ্গে অনেক পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করে না। এতে তাদের ওপর নির্ভর করা যায় না।