ভোটের দিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। এদিকে রাজনৈতিক পারদের সঙ্গে আবহাওয়ার পারদও তুঙ্গে। তাই গরমের দাবদহে শরীরকে ঠান্ডা রাখা জরুরি।
2
11
গরমে ঘাম ঝরার সঙ্গে সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় জল ও প্রয়োজনীয় খনিজ। ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা, ডিহাইড্রেশন, এমনকি হিটস্ট্রোকের আশঙ্কাও বাড়ে।
3
11
ভোট দিয়ে বাড়ি ফিরেই শুধু বিশ্রাম নয়, শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে খান কয়েকটি সহজ পানীয়।
4
11
ডাবের জল: গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের জলের জুড়ি নেই। এতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে, যা শরীরের জলের ঘাটতি দ্রুত পূরণ করে। ভোট দিয়ে ফিরে এক গ্লাস ডাবের জল শরীরকে অনেকটা স্বস্তি দিতে পারে।
5
11
লেবুর শরবত: লেবু, জল, সামান্য নুন ও চিনি মিশিয়ে তৈরি শরবত ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে। এতে শরীর ঠান্ডা থাকে, সঙ্গে শক্তিও ফিরে আসে।
6
11
ঘোল বা লস্যি: দই দিয়ে তৈরি ঘোল গরমে খুব উপকারী। এটি হজমে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে। সামান্য ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে খেলে স্বাদও বাড়ে।
7
11
তরমুজের রস: তরমুজে জলের পরিমাণ অনেক বেশি। তাই তরমুজের রস শরীরকে হাইড্রেটেড রাখে। পাশাপাশি এটি শরীরের ক্লান্তি কমাতেও সাহায্য করে।
8
11
আমপানা: কাঁচা আম সেদ্ধ করে তৈরি আমপানা গরমের জন্য দারুণ পানীয়। এটি শরীর ঠান্ডা রাখে এবং লু লাগার ঝুঁকি কমায়।
9
11
পুদিনা শরবত: পুদিনা পাতার শরবত শরীরে সতেজ ভাব আনে। রোদে বেরিয়ে এসে এটি খেলে মাথা হালকা লাগে এবং গরমের অস্বস্তি কমে।
10
11
বেল শরবত: বেল শরবত শুধু ঠান্ডাই দেয় না, পেটের সমস্যাও কমায়। গরমে এটি খুবই উপকারী একটি দেশি পানীয়।
11
11
এছাড়াও রোদে বাইরে বেরোলে জল সঙ্গে রাখুন, হালকা খাবার এবং টাটকা ফল খেতে পারেন।