৩০-এর আগে না ৪০- এর কোঠায়, কবে কীভাবে ধনী হবেন? জন্মতারিখে রয়েছে সেই উত্তর
নিজস্ব সংবাদদাতা
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ২৬
শেয়ার করুন
1
12
জন্মতারিখ শুধু ব্যক্তিত্ব নয়, আর্থিক সাফল্যের সময় সম্পর্কেও ইঙ্গিত দিতে পারে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রত্যেক মানুষের জন্মতারিখে বিশেষ শক্তি বা “ভাইব্রেশন” রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ে কী ধরনের সুযোগ, চ্যালেঞ্জ বা সাফল্য আসবে, তার একটি সম্ভাব্য ধারণা পাওয়া যায় জন্মতারিখের মাধ্যমে। 'পার্সোনাল ইয়ার সাইকেল' বা ব্যক্তিগত বছরের চক্রের মাধ্যমে বোঝা যায়, কোন বয়সে আর্থিক উন্নতির সম্ভাবনা বেশি।
2
12
প্রথমেই আপনার জন্মতারিখকে একটি সংখ্যায় আনতে হবে৷ এই নম্বরকে বলা হয় লাইফ পাথ নম্বর৷ ধরা যাক কেউ ১৮ এপ্রিল ১৯৯০ সালে জন্মগ্রহণ করেছেন। তাহলে সেই ব্যক্তির লাইফ পাথ নম্বর হবে ১+৮+০+৪+১+৯+৯+০= ৩২ = ৩+২= ৫। আপনার জন্মতারিখ অনুযায়ী হিসাব করে দেখে নিন ১-৯ এর মধ্যে আপনার লাইফ পাথ নম্বর৷
3
12
লাইফ পাথ নম্বর ১: এদের নেতৃত্বদানের ক্ষমতা জন্মগত। ভাবনাচিন্তা অত্যন্ত তুখোড়৷ উচ্চাকাঙ্খী হওয়ায় ২০ বছর বয়সেই সাফল্যের স্বাদ পায়৷ ৩০ বছর হওয়ার আগেই ধনী হয়ে যান।
4
12
লাইফ পাথ নম্বর ২: আপনাকে অনেক ধৈর্য ধরতে হয়৷ সফলতা পেতে অনেকটা দেরি হয়৷ সম্পর্কের ক্ষেত্রেও স্থায়িত্ব আসে দেরিতে৷ আর্থিক ভাবে আপনি সফলতা পাবেন ৩৫ বছরের পর৷ যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ধনী হয়ে উঠবেন৷
5
12
লাইফ পাথ নম্বর ৩: প্রচুর ওঠাপড়া থাকে জীবনে৷ সৃজনশীল হওয়ায় সাফল্য পেতে কিছুটা সময় লাগে৷ সৃজনশীলতাই আর্থিক উপার্জনের পথ দেখায়। ৩০ বছরের পরে সফলতা আসে৷
6
12
লাইফ পাথ নম্বর ৪: পরিশ্রমী, নিয়ম মেনে কাজ করতে পছন্দ করেন৷ এদের আর্থিক ভাবে সফল হতে কিছুটা দেরি হলেও এরা ধনী হতে পারেন৷ ৪০ বছরের পর থেকে কারও কারও ক্ষেত্রে ৪৫ বছর বয়সে আর্থিক প্রাচুর্য হয়৷
7
12
লাইফ পাথ নম্বর ৫: এরা গতানুগতিক পথে চলতে পছন্দ করেন না৷ নিজস্ব চিন্তাভাবনায় এমন নতুন কিছু কাজ করেন যা ২০ বছরের পর থেকে ৩০ বছরের মধ্যে আর্থিক সাফল্য দেয়।
8
12
লাইফ পাথ নম্বর ৬: এদের কাছে অর্থ অপেক্ষা পরিবার গুরুত্বপূর্ণ। জীবনের শুরুতে তাই সফল হতে পারে না। ৩০ এর পর থেকে ৪০ বছরের মধ্যে অর্থাগম হয়৷
9
12
লাইফ পাথ নম্বর ৭: জীবনের লক্ষ্য নির্ধারণ করতে এদের কিছুটা সময় লাগে৷ গবেষণা, শিক্ষকতা বা আধ্যাত্মিক বিষয় থেকে অর্থনৈতিক সাফল্য আসে। ৪০ বছর বয়সের পর ধনী হতে পারেন।
10
12
লাইফ পাথ নম্বর ৮: জাগতিক সাফল্যের নম্বর ৮. এরা ব্যবসা বা চাকরিক্ষেত্রে উচ্চপদে প্রতিষ্ঠিত হয়৷ ৩০ থেকে ৫০ বছর এই সময়কাল এদের অর্থ, খ্যাতি প্রতিপত্তি সব দেয়৷
11
12
লাইফ পাথ নম্বর ৯: এরা আর্থিক দিক থেকে বিচক্ষণ কিন্তু এমন কাজ করতে পছন্দ করেন যা সমাজের কোনও ভাল কাজে লাগে৷ ৩৫ বছর বয়সের পর সফলতা পেয়ে থাকেন৷
12
12
সংখ্যাতত্ত্বে বিশ্বাস করা হয়, জীবনে উন্নতির সময় হঠাৎ আসে না, বরং তা একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। এই প্যাটার্নে কিছু বছর খুব গুরুত্বপূর্ণ—যেখানে সুযোগ, উন্নতি এবং অর্থাগমের সম্ভাবনা বেশি থাকে। এই সময়গুলোকে কাজে লাগাতে পারলে দ্রুত আর্থিক সাফল্য পাওয়া সম্ভব।