আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোটে প্রমাণ করেছিলেন নিজেকে, জিতিয়েছিলেন দলকেও। জল্পনা ছিল, এবারেও কি মধ্যপ্রদেশে তাঁর ওপরেই ভরসা রাখবে গেরুয়া শিবির। তবে দেখা গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদে পুনরায় বসানো হয়নি শিবরাজ সিং চৌহানকে। বিধানসভার রেশ শেষে এখন দেশে জুড়ে প্রস্তুতি লোকসভা নির্বাচনের। এর মাঝেই জল্পনা লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন তিনি। সূত্রের খবর, মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে লোকসভা ভোটের প্রার্থী হতে চলেছেন শিবরাজ সিং চৌহান। এর আগে ১৫ বছর তিনি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা কেন্দ্র থেকে ভোট লড়তে পারেন বলেও খবর সূত্রের।
Shivraj Singh Chouhan: বিধানসভার পর এবার লোকসভায় প্রার্থী হচ্ছেন শিবরাজ!
















