নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ধাপে ধাপে এগিয়ে চলেছে রাজ্যের বিজেপি সরকার। সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম পে কমিশনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।
2
13
পুর ও নগরোন্নয়ন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।
3
13
নতুন পে কমিশনের ঘোষণা হতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে রাজ্যের সরকারি কর্মী মহলে। বিজেপির তরফ থেকে জেলায় লাড্ডুও বিলি করা হয়।
4
13
কর্মীরা জানান, এই পে কমিশন আমাদের পাওনা ছিল। নতুন সরকার সেটা বুঝেছে এবং পে কমিশন দিয়েছে। আমাদের বলতে হয়নি। আগের সরকার এটা নিয়ে ভাবেনি।
5
13
সপ্তম পে কমিশন গঠনের ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোয় ব্যাপক পরিবর্তন হবে। লাফিয়ে বাড়বে বেতনের পরিমাণ।
6
13
বর্তমানে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ‘রোপা ২০১৯’ (ষষ্ঠ বেতন কমিশন)-এর অধীনে বেতন পান, যেখানে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। অর্থাৎ, আগের পে কমিশনের তুলনায় ২.৫৭ গুণ বেতন পান।
7
13
রাজ্যের কর্মীরা বেসিক বেতন ২০ হাজার টাকা হয়, তাহলে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে বেসিক হবে ৫১ হাজার ৪০০ টাকা।
8
13
আসন্ন সপ্তম বেতন কমিশনও একই ধরনের পদ্ধতি অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস এবং ইউনিয়নের দাবির উপর ভিত্তি করে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯০ থেকে ৩.৬৮ পর্যন্ত হতে পারে।
9
13
সপ্তম পে কমিশনে ১৮টি স্তর পর্যন্ত বিস্তৃত। ১ থেকে ৫ স্তরের কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা। এই স্তরে রয়েছেন করণিক এবং অন্যান্য গ্রুপ ডি পদের কর্মীরা।
10
13
৬ থেকে ৯ স্তরের কর্মীদের বেসিক বেতন হতে পারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা। এই স্তরে রয়েছেন জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজাররা।
11
13
১০ থেকে ১২ স্তরের বেসিক বেতন হতে পারে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা। এই বেতন পাবেন গ্রুপ এ-র আধিকারিক এবং নীতিনির্ধারকরা।
12
13
১৩ থেকে ১৮ স্তরের আওতায় আসবেন প্রশাসনের উচ্চ আধিকারক এবং শীর্ষ পদে যাঁরা রয়েছেন তাঁরা। এই স্তরে বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
13
13
এই বেতন ছাড়াও কর্মীরা মহার্ঘ ভাতা, এইচআরএ, টিএ-র মতো আর্থিক সুবিধা পাবেন।