রাজ্যে পালাবদলের পরেই একসঙ্গে একগুচ্ছ বড় পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মহিলাদের সুবিধার্থে আরও বড় ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে।
2
8
এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কোথাও কোনও ভাড়া তাঁদের দিতে হবে না।
3
8
সোমবার মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে পরিবহণের ঘোষণা করা হয়েছে। ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
4
8
১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা।
5
8
অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, শুধুমাত্র কাছেপিঠের নয়, দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন না।
6
8
অর্থাৎ, শুধুমাত্র কলকাতা শহরেই নয়, দিঘা, উত্তরবঙ্গ, জঙ্গলমহলগামী সরাকারি বাসে যাতায়াতের জন্যেও মহিলা যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না।
7
8
কর্মসূত্রে হোক বা নিছক ঘুরতে যাওয়া, সরকারি বাসে যাতায়াত আর বাড়তি খরচ বহন করতে হবে না মহিলাদের।
8
8
রাজ্যে সরকারি বাসের সংখ্যা কি আরও বাড়ানো হবে? মন্ত্রী অগ্নিমিত্রা জানিয়েছেন, সরকারি বাসের সংখ্যা বাড়ানো ঘিরে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি।