জ্বালাপোড়া গরম দক্ষিণবঙ্গে। অন্যদিকে দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গে। আগামী সাতদিনের মধ্যে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় একটানা কয়েকদিন সতর্কতাও জারি রয়েছে।
3
11
আজ হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
11
এদিন পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
5
11
আগামিকাল বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
11
আগামী শুক্রবার ও শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
11
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
11
আগামী শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
10
11
২৪ মে রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
11
11
আগামী সোমবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।