আধার কার্ড তৈরি ও তথ্য সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নতুন সংশোধিত বিধির মাধ্যমে আধার পরিষেবাকে আরও সহজ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
2
9
নতুন নিয়মে আধার তৈরির জন্য গ্রহণযোগ্য নথির তালিকা যেমন বাড়ানো হয়েছে, তেমনই শিশু, বিদেশি নাগরিক, ওসিআই, এলটিভি হোল্ডার, ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের জন্যও আলাদা ও সহজ নিয়ম চালু করা হয়েছে।
3
9
UIDAI জানিয়েছে, আধার নাম নথিভুক্তকরণ ও আপডেট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সহজলভ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন অনেক নতুন ধরনের নথি আধারের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্মতারিখের প্রমাণ এবং সম্পর্কের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।
4
9
গ্রহণযোগ্য নথির তালিকায় এবার যুক্ত হয়েছে ই-ভোটার আইডি, ই-রেশন কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, বিবাহের শংসাপত্র, ডিভোর্স ডিক্রি, সিজিএইচএস/ইসিএইচএস/ইএসআইসি কার্ড, বিভিন্ন ইউটিলিটি বিল, শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট, ব্যাঙ্ক পাসবই ও স্টেটমেন্ট, বিমা পলিসি, রেজিস্টার্ড ভাড়ার চুক্তিপত্র, এনআরইজিএ জব কার্ড, বন্দিদের পরিচয়পত্র, শেল্টার হোমের সার্টিফিকেট এবং UIDAI নির্ধারিত স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ফরম্যাট।
5
9
তবে তারা স্পষ্ট করেছে, শুধুমাত্র তালিকাভুক্ত হলেই কোনও নথি গ্রহণ করা হবে না। প্রতিটি নথির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। প্রথমত, নথিটি অবশ্যই বৈধ ও মেয়াদোত্তীর্ণ নয় এমন হতে হবে। দ্বিতীয়ত, সেটি আবেদনকারীর নিজের নামে হতে হবে।
6
9
তৃতীয়ত, নথির তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইযোগ্য হতে হবে। পাশাপাশি, যে সংস্থা নথিটি ইস্যু করেছে, তারা সেটিকে পরিচয় বা ঠিকানার প্রমাণ হিসেবে অগ্রহণযোগ্য ঘোষণা করলে সেই নথি গ্রহণ করা হবে না।
7
9
UIDAI আরও জানিয়েছে, পরিচয়পত্র আবেদনকারীর নাম ও ছবি থাকা বাধ্যতামূলক। ঠিকানার প্রমাণ, জন্মতারিখের প্রমাণ বা সম্পর্কের প্রমাণ হিসেবেও যে নথি জমা দেওয়া হবে, তা আবেদনকারীর নামেই ইস্যু হতে হবে।
8
9
নতুন নিয়মে শিশুদের আধার তৈরি বা আপডেট প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনাথ শিশু, আইনি অভিভাবকের তত্ত্বাবধানে থাকা শিশু অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে বসবাসকারী শিশুদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি নাগরিক, ওসিআই এবং এলটিভি হোল্ডারদের আধারের বৈধতার সময়সীমা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।
9
9
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে আধার পরিষেবা আরও বেশি মানুষের কাছে সহজলভ্য হবে। যাঁদের কাছে আগে প্রচলিত নথি ছিল না, তাঁরাও এখন সহজে আধারের জন্য আবেদন করতে পারবেন। একইসঙ্গে ডিজিটাল নথির স্বীকৃতি বাড়ায় আধার পরিষেবায় ডিজিটাল রূপান্তরের গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।