চড়া রোদে গলদঘর্ম দশা। যদিও জ্বালাপোড়া গরম থেকে খানিকটা রেহাই পাওয়া যাবে আজ। এদিন গোটা বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতাও।
2
9
আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনভর ভ্যাপসা গরম অনুভূত হবে।
3
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
4
9
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
9
আগামিকাল বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে।
6
9
আগামী বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এবং আগামী শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
9
অন্যদিকে আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
9
আগামী শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
আগামী শনিবারেও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ও সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।