প্রতীক্ষার অবসান। জল্পনায় সিলমোহর। চলতি বছরেই মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার সকাল সমাজমাধ্যম তোলপাড়। "রানি পদ্মিনী" নিজে জানিয়েছেন, সেপ্টেম্বর মা হচ্ছেন তিনি! লক্ষীবারে খবর ভাগ করে নিতেই চাপা ফিসফাস। তাহলে কি ঘরে ‘লক্ষী’ আসছে? রণবীরকে সঙ্গে নিয়ে খুশির খবর জানতেই তাঁদের সামাজিক মাধ্যমে হামলে পড়েছে বলিউড। রণবীরের সঙ্গে করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’তে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। তিনি উচ্ছ্বসিত শুভ খবরে। বার্তায় লিখেছেন, ‘চার বছরে একবার ফেব্রুয়ারিতে ২৯ দিন। এবছর তেমনি। এমন ব্যতিক্রমী বছরে শুভ খবর। এই মাস, এই বছর যেন আরও বিশেষ হয়ে উঠল। শুভকামনা রণবীর। তোমার ছোট্ট দেবদূতের জন্য অজস্র আদর।’ ভালবাসা শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটও। তাঁর একাধিক ছবির নায়ক রণবীর সিংকে।

শ্রেয়া ঘোষাল খুশিতে ফেটে পড়েছেন, "মস্তানি"র মা হওয়ার খবরে। সোনু সুদ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দেখতে দেখতে ১৮ লক্ষের বেশি অনুসরণকারী দেখে ফেলেছেন পোস্টটি। যে পোস্ট স্বপ্নের মতোই নরম, পেলব গোলাপি রঙে। যেখানে ছোট্ট ছোট্ট জামা, জুতো, খেলনা ছড়ানো ইতিউতি।


?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)