এপ্রিলের শুরুতেই সোনার দামে ফের বিরাট পতন। মার্চের শেষভাগে সোনার বাজার ফের চাঙ্গা হতে শুরু করেছিল। দিন কয়েকের মধ্যেই আবারও সোনার বাজারে মহাধস। বৃহস্পতিবার হুড়মুড়িয়ে কমল সোনা ও রুপোর দাম।
2
10
বিনিয়োগকারীরা যুদ্ধবিরতির ঘোষণার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কোনও ইঙ্গিত দেননি।
3
10
উল্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী দু'-তিন সপ্তাহে ইরানে আরও ভয়ঙ্কর হামলা করবে মার্কিন সেনাবাহিনী। এই ঘোষণার পরেই বিশ্ববাজারে আবারও বড়সড় ধাক্কা।
4
10
ট্রাম্পের ঘোষণার পরেই হতাশ বিনিয়োগকারীরা। যুদ্ধে্র ঝুঁকি বাড়তেই মার্কিন ডলার আরও চাঙ্গা। মার্কিন ডলারের আরও শক্তিশালী অবস্থানের কারণেই সোনা ও রুপোর দাম কমতে শুরু করল।
5
10
বিনিয়োগকারীরা সোনাকে এই যুদ্ধের আবহে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন না। বরং মার্কিন ডলারেই ঝুঁকছেন।
6
10
পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের রেট কাটের সম্ভাবনা আপাতত কম। এর জেরে সোনার দাম আগামী কয়েকদিনে হুড়মুড়িয়ে কমবে।
7
10
আন্তর্জাতিক বাজারেও সোনার দরে পতন হয়েছে। বৃহস্পতিবার সোনা ১.৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৮৮ ডলারে লেনদেন হচ্ছে। রুপো ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.২০৫ ডলারে নেমেছে।
8
10
এদিন ভারতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫১ হাজার ৫৭০ টাকা।
9
10
ওয়াকিবহাল মহলের দাবি, যুদ্ধের ঝাঁঝ আরও বাড়তে পারে আগামী কয়েক সপ্তাহে। ট্রাম্পের ঘোষণার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে। এই আবহে সোনায় বিনিয়োগ কমছে।
10
10
উৎসবের মরশুমে চাহিদা খানিকটা বাড়লেও, ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম নিম্নমুখীই থাকার সম্ভাবনা বেশি।