চলতি মাসের শুরু থেকে বদলে গিয়েছে একাধিক নিয়ম। তালিকায় রয়েছে গ্রাচুয়িটির নিয়মের রদবদল। নয়া গ্রাচুয়িটি নিয়মে কর্মচারীর বেতন, পিএফে জমা অর্থ ও অবসরকালীন তহবিলের উপরে প্রভাব পড়বে। এছাড়া, ‘৫০ শতাংশ পারিশ্রমিক’ নিয়ম সংযোজন হয়েছে।
2
8
১ এপ্রিল থেকে কার্যক হওয়া নতুন শ্রম কোডে পারিশ্রমিকের নতুন নিয়ম চালু হয়েছে। নয়া নিয়মে পারিশ্রমিক বেতনের অন্তত ৫০ শতাংশ হবে। অনুদান বাড়বে গ্রাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের। পিএফ, গ্রাচুয়িটিতে বেশি টাকা জমা হলে, ইন হ্যান্ড স্যালারি কমতে পারে।
3
8
কবে থেকে গ্রাচুয়িটি পাওয়া যাবে? আগে নিয়ম ছিল, কোনও সংস্থায় পাঁচ বছর পূর্ণ করার পরই গ্রাচুয়িটি মিলবে। নতুন নিয়ম অনুসারে, চাকরির এক বছর পূরণ করলেই গ্রাচুয়িটি পাওয়া যাবে। নতুন নিয়মে গ্রাচুয়িটির হিসাবে নোটিস পিরিয়ডও ধরা হবে। এর ফলে কর্মীদের আরও সুবিধা হবে।
4
8
নোটিশ পিরিয়ডও কর্মজীবনের মেয়াদের হিসাবে অন্তর্ভুক্ত হবে। যদি কোনও কর্মী ১১ মাস চাকরি করেন এবং পরে ২ মাস নোটিস পিরিয়ডে কাজ করেন, তাহলে ওই কোম্পানিতে তাঁর মোট কর্মজীবন হবে ১ বছর ১ মাস। সেক্ষেত্রে তিনিও গ্রাচুয়িটি পাবেন। অবসর নিলে বা চাকরি থেকে ইস্তফা দিলে, মৃত্যু হলে কিংবা কোনও কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও গ্রাজুয়িটি পাওয়া যাবে।
5
8
ওভারটাইমের ক্ষেত্রেও সুবিধা রয়েছে। ওভারটাইম পারিশ্রমিকের ৫০ শতাংশও হিসাবের অন্তর্গত হবে।
6
8
কীভাবে গ্রাচুয়িটির হিসাব? শেষ পাওয়া বেতন, মোট কত বছর চাকরি করছেন, সেই সংখ্যার সঙ্গে ১৫ গুণ করে, ২৬ দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে গ্রাচুয়িটি বাবদ কত টাকা পাওয়া যাবে। গ্রাচুয়িটি বাবদ বেসরকারি চাকরিজীবীরা সর্বাধিক ২০ লক্ষ টাকা এবং সরকারি কর্মীদের জন্য সর্বাধিক ২৫ লক্ষ টাকা দেওয়া হয়।
7
8
কখন গ্রাচুয়িটি পাওয়া যায়? নিয়ম অনুযায়ী, চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যেওই কর্মীকে সংস্থার তরফে গ্রাচুয়িটি দিতে হবে। ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে নতুন বেতনের সংজ্ঞা কার্যকর হয়েছে। তার ফলে এই তারিখের পর থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন, তারা নতুন নিয়মে চাকরি জীবনের এক বছর পূরণ করার পরই গ্রাচুয়িটি পাবেন।
8
8
১১ মাসের কনট্রাক্টের কর্মীরা কি গ্রাচুয়িটি পাবেন? গ্রাচুয়িটি পাওয়ার জন্য অন্তত ১ বছর কাজ করতে হবে।