আট থেকে আশি, নিত্যদিন ভারতীয়দের ডায়েটে দুধ থাকেই। চা থেকে শুরু ঘি, মিষ্টি, সবতেই দুধ অত্যাবশ্যকীয় পণ্য। শুধুমাত্র ভারতে নয়, বিশ্বজুড়ে দুধের চাহিদাও তুঙ্গে থাকে বরাবর।
2
8
জানেন কি ভারতের আমূল দুধ আমেরিকাতেও পাওয়া যায়। দেদার বিক্রি হয় এই দুধ। শুধুমাত্র আমেরিকায় নয়, পশ্চিম এশিয়ার দেশগুলিতে, সিঙ্গাপুর, ফিলিপিন্স, জাপান, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও এই কোম্পানির দুধ পাওয়া যায়।
3
8
২০২৪ সালে আমূল আমেরিকায় বিক্রি শুরু করেছে। তখন থেকেই আমেরিকায় আমূল দুধের চাহিদাও বাড়ছে। কিন্তু আমেরিকায় এক লিটার আমূল দুধের দাম কত? ভারতের থেকেও কি সস্তা?
4
8
সম্প্রতি আমেরিকায় এক ভারতীয় মহিলা সুপার মার্কেটে আমূল দুধের বোতল দেখতে পান। তবে সেখানে দুধের ছোট প্যাকেট বিক্রি হয় না। ৩.৭৮ লিটারের আমূল দুধের বোতল বিক্রি।
5
8
তিনিই জানিয়েছেন, আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা এই দুধ কেনেন। গত দু'বছরের মধ্যে আমূল দুধের সরবরাহ বেড়েছে আমেরিকায়।
6
8
এই এক বোতল আমূল দুধের দাম ৫.৫৯ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫১৯.৭৫ টাকা। ভারতের তুলনায় এই দাম বেশি না কম?
7
8
এদিকে ভারতে এক লিটার আমূল দুধের দাম ৭০ টাকা। অর্থাৎ ভারতের তুলনায় আমেরিকায় আমূল দুধের দাম দ্বিগুণের বেশি। যদিও তা কিনতে হিমশিম খান না আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা।
8
8
১৯৪৬ সালে আনন্দ মিল্ক ফেডারেশন ইউনিয়ন লিমিটেড নামে শুরু হয় এই সংস্থার পথচলা। ক্রমেই ভারতে আমূল দুধের পাশাপাশি এই কোম্পানির আইসক্রিম, মাখন, পনির, ঘি, চকলেট, হেল্থ ড্রিঙ্কসের বিক্রি শুরু হয়।