হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও এই অসহনীয় গরম থাকবে। তবে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত। ফলে গরম খুব একটা কমবে না।
3
5
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে। আর সর্বনিম্ন থাকবে প্রায় ৪৯ শতাংশ।
4
5
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় এক–দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তির সম্ভাবনা কম।
5
5
আইএমডি’র তরফে জানানো হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বীরভূম জেলায় এক–দু’টি জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।