সদ্যই সমস্ত বোর্ডের ক্লাস ১০ এবং ১২ এর পরীক্ষা শেষ হয়েছে। এই সময় সকলেই ব্যস্ত আগামীতে কী নিয়ে পড়বে সেটা নিয়ে ভাবতে, আলাপ আলোচনা করতে। একই সঙ্গে কোন বিষয় নিয়ে পড়লে আগামীতে কোন পেশায় যাওয়া যাবে সেটাও রয়েছে চর্চায়। ছবি: সংগৃহীত
2
6
আপনি যদি বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী হন এবং ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হতে চান তাহলে জেনে নিন বিকল্প হিসেবে আর কোন পেশা বেছে নিতে পারেন। ছবি: সংগৃহীত
3
6
ডেটা সায়েন্স: এই বিষয়ে গ্র্যাজুয়েশন করুন। আগামীতে তবে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন। ছবি: সংগৃহীত
4
6
বায়োটেকনোলজি: এই বিষয়ে গ্র্যাজুয়েশন করলে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। অথবা ল্যাব টেকনিশিয়ান কিংবা বায়োটেক অ্যানালিস্ট হিসেবেও কাজ করতে পারেন। ছবি: সংগৃহীত
5
6
আর্কিটেকচার: বিআর্ক করলে বিল্ডিং ডিজাইন করা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকস, আরবান প্ল্যানিং, ইত্যাদির বিষয়ে জানতে পারবেন। পরবর্তীতে ইন্টিরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট, আরবান প্ল্যানার হিসেবে কাজ করতে পারবেন। ছবি: সংগৃহীত
6
6
পরিবেশ বিজ্ঞান: এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে আপনার জন্য খোলা থাকবে কনসারভেশন বিজ্ঞানী, সাস্টেনিবিলিটি অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল কনসালট্যান্ট এর চাকরি। ছবি: সংগৃহীত