পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে। এর ফলে এলপিজি, সিএনজি ও পিএনজি-র খরচ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
2
13
ভারত তার অপরিশোধিত তেলের ৪০ শতাংশের বেশি এবং এলপিজির ৯০ শতাংশ সৌদি আরব ও কাতারের মতো পশ্চিম এশীয় দেশগুলি থেকে আমদানি করে।
3
13
এই নির্ভরতা থাকা সত্ত্বেও, সরকার আশ্বাস দিয়েছে যে এলপিজির সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং বিতরণ কেন্দ্রগুলিতে কোনো ঘাটতির খবর পাওয়া যায়নি।
4
13
বুধবার দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বাড়িয়ে ২,০৭৮.৫০ টাকা করা হয়েছে। এর আগে গত ১ মার্চ প্রতি সিলিন্ডারে ১১৪.৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল।
5
13
দিল্লিতে রান্নার গ্যাস এলপিজির দাম সর্বশেষ গত ৭ মার্চ ১৪.২ কেজি সিলিন্ডারে ৬০ টাকা বাড়ানো হয়েছিল এবং তারপর থেকে তা ৯১৩ টাকায় অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিতেও দামে কোনও পরিবর্তন হয়নি।
রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতি মাসের প্রথম দিনে আন্তর্জাতিক মানদণ্ড ও বিনিময় হারের ওপর ভিত্তি করে এভিয়েশন টারবাইন ফুয়েল এবং এলপিজির মূল্য পর্যালোচনা করে।
12
13
মন্ত্রক জানিয়েছে যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণমুক্ত, বাজার-নির্ধারিত এবং সাধারণত মাসিক ভিত্তিতে সংশোধন করা হয়। দেশে মোট ব্যবহৃত এলপিজির ১০ শতাংশেরও কম বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়।
13
13
মন্ত্রক জানিয়েছে, ১ এপ্রিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কারণ হল সৌদি চুক্তিমূল্যে ৪৪ শতাংশ বৃদ্ধি। যা মার্চ মাসে প্রতি টন ৫৪২ ডলার থেকে এপ্রিলে প্রতি টন ৭৮০ ডলারে দাঁড়িয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বে এলপিজি সরবরাহের ২০-৩০ শতাংশ হরমুজ প্রণালীতে আটকে আছে।