আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে নতুন বছরেই। গোটা অযোধ্যা ঘিরে এখন সাজো সাজো রব। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে সকলের কাছে। তবে শঙ্কা একটাই বিরোধী শিবিরের কতজন এই আমন্ত্রণপত্রে সাড়া দেবেন। বিষয়টি নিয়ে কিছুটা হলেও চিন্তিত বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সকলেই এই সময়ের জন্য বহু বছর ধরে অপেক্ষা করে রয়েছি। যাদের কাছে আমন্ত্রণপত্র গিয়েছে তাঁদের সকলকেই উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন করা হবে রাম মন্দির। সেদিন অযোধ্যায় প্রচুর ভক্তদের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তরা। ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অযোধ্যায় অমৃত মহোৎসব চলবে। সেখানে হাজার হাজার ভক্তদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করা হবে। তবে এতসবের মাঝেও বিরোধী কাঁটা বিজেপির গলায় বিঁধে রয়েছে। তাই আগে থেকেই সতর্ক বিজেপি শিবির।
RAM TEMPLE: রাম মন্দির উদ্বোধনেও বিজেপির গলায় বিরোধী কাঁটা
















