বাংলা জুড়ে প্রবল দুর্যোগের ঘনঘটা। আজ থেকে একটানা তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যেও জারি করা হয়েছে সতর্কতা।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
3
12
আগামী দু'দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। পরবর্তী পাঁচদিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
4
12
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সব জেলায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
5
12
আজ, রবিবার ও আগামিকাল, সোমবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
6
12
আগামী দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
12
আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
12
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এই আবহে সমুদ্র উত্তাল থাকবে। উপকূলে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
9
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ভারী বৃষ্টি, ঝড়ের সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও কমলা সতর্কতাও জারি রয়েছে।
10
12
আজ ও আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং শুধু আজ কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
11
12
আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী বুধবার দার্জিলিং এবং আগামী বৃহস্পতিবার কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
12
12
আগামী শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।