আজকাল ওয়েবডেস্ক: ফের একবার ব্যালট পেপারের পক্ষে জোর সওয়াল করলেন সমাজবাজী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, মেশিন ক্রমেই মানুষের বিশ্বাস হারাচ্ছে। তাই একটাই পথ বাকি রয়েছে সেটি হল ব্যালট পেপার। মার্কিন ভোটের তুলনা টেনে অখিলেশ বলেন, আমরা বার্গার, পিৎজা এবং জিনসের ক্ষেত্রে সেই দেশকে নকল করছি। কিন্তু ব্যালট পেপার দিয়ে আজও সেখানে ভোট হয় তাকে নকল করছি না। বিজেপিকে ভরসা করা যায় না বলে ফের একবার দাবি করেন অখিলেশ যাদব। প্রযুক্তিকে সঙ্গে নিয়েই চলতে হবে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি প্রচুর ল্যাপটপ বিলি করেছে। প্রযুক্তি ছাড়া বর্তমান জীবন অচল। কিন্তু বিজেপি সেই প্রযুক্তির অপব্যবহার করছে বিজেপি বলে অভিযোগ তোলেন অখিলেশ যাদব। আমেরিকার নিদর্শন দিয়ে অখিলেশ বলেন, আমেরিকার এক মাসের বেশি সময় ধরে ভোট চলে। তারপর গণনাতেও তেমনই সময় লাগে। ১৪০ কোটি মানুষের রায় মাত্র কয়েকঘন্টার মধ্যে হতে পারে না বলে এদিন জানান অখিলেশ যাদব। উত্তরাখণ্ডে টানেল দুর্ঘটনার তুলনা টেনে অখিলেশ বলেন, মার্কিন মেশিন যখন ব্যর্থ হয় তখন দেশের তরুণ প্রজন্মই সকলকে উদ্ধার করল।