বিকেল গড়াতেই দুর্যোগের ঘনঘটা বাংলায়। বুধ সন্ধ্যায় শুরু কালবৈশাখীর তাণ্ডব। আগামী কয়েক ঘণ্টায় জেলায় জেলায় জারি হল লাল সতর্কতা।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বিকেলে সাড়ে চারটের পর থেকে আগামী দু'-তিন ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ৭০ থেকে ৮০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।
3
11
বিকেল পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ছয় জেলায় কমলা সতর্কতা রয়েছে।
4
11
বিকেল সাড়ে পাঁচটার পর পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ৭০ থেকে ৮০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি রয়েছে।
5
11
বিকেল সাড়ে পাঁচটার পর নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে।
6
11
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
7
11
আগামিকাল বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
11
আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
9
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সব জেলাতেই বজ্রপাত, শিলাবৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10
11
আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
11
11
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে এবং শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সর্তকতা রয়েছে।