গরম পড়তে না পড়তেই বাড়ি আরশোলার উৎপাত বেড়েছে? আরশোলা দেখে যে কেবল অনেকে ভয় পান সেটাই নয়, এর মাধ্যমে বহু রোগও ছড়ায়। তাই বাড়ি থেকে আরশোলা তাড়াতে এই ঘরোয়া টোটকার উপর ভরসা করুন চোখ বুজে। ছবি: সংগৃহীত
2
6
আরশোলা তাড়াতে একটু জল গরম করে তাতে এক চামচ ভিনেগার মিশিয়ে ড্রেন, সিঙ্কে ঢেলে দিন। একটি স্প্রে করা যায় এমন বোতলে ভরে বাড়ির কোণায় কোণায় স্প্রে করুন। ছবি: সংগৃহীত
3
6
যেখানে যেখানে আরশোলা দেখা যাচ্ছে সেখানে বোরিক পাউডার এবং চিনি সমান ভাগে মিশিয়ে ছড়িয়ে দিন। ছবি: সংগৃহীত
4
6
এক লিটার জল ফুটিয়ে তাতে দুই চামচ বেকিং সোডা এবং দু'টো পাতিলেবুর রস মিশিয়ে সব জায়গায় ছড়িয়ে দিন। এছাড়া এটি দিয়ে ঘর মুছতে পারেন। ছবি: সংগৃহীত
5
6
নিম তেল জলে মিশিয়ে সেটা বাড়ির সব জায়গায় স্প্রে করে দিন। এতেও আরশোলা দূর হয়। ছবি: সংগৃহীত
6
6
তবে সবার আগে রান্নাঘর পয়পরিষ্কার রাখুন। তেল, নোংরা জমতে দেবেন না। গন্ধ থাকতে দেবেন না। এই জিনিসগুলো কিন্তু আরশোলাকে আকর্ষণ করে। ছবি: সংগৃহীত