সময়টা ২৮ ফেব্রুয়ারি, সকাল ৯টা বেজে ২২ মিনিট। আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের তেহরান। একযোগে হামলা করেছিল ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সাতসকালে হামলার যে উদ্দেশ্য ছিল, তা সফলও হয়েছিল।
2
12
তেহরানের সেই হামলাতেই প্রয়াত হন ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী, মেয়ে, নাতনি, পুত্রবধূ ও জামাই।
3
12
সেদিনের হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সিনিয়র কমান্ডার, একাধিক রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছিল। সেই তো সবে শুরু।
4
12
একইদিনে ইরানের মিনাবে শাজ়ারা তায়েব প্রাথমিক স্কুলে গিয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র। যে হামলায় ১৭৫ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক স্কুলের পড়ুয়া ছিল।
5
12
এরপরই পশ্চিম এশিয়ার দেশগুলিতে পাল্টা হামলা শুরু করে ইরান। দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, আমিরশাহিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করে। এই হামলায় কুয়েতে ৬ জন মার্কিন সেনার মৃত্যু হয়।
6
12
যুদ্ধের পরিস্থিতিতে ৩ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ইরানের হরমুজ প্রণালী। যা থেকেই আন্তর্জাতিক বাজারে বিরাট ধাক্কা। বাড়তে থাকে অপরিশোধিত তেলের দাম, এলপিজির দাম। এমনকী ভারতেও এলপিজি সঙ্কট শুরু হয়।
7
12
শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানি যুদ্ধ জাহাজের উপর হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। যে হামলায় ৮৭ জনের মৃত্যু হয়েছিল। ইরানে দফায় দফায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, এই ৩৯ দিনের যুদ্ধে ৩,৪০০-র বেশি প্রাণহানি হয়েছে ইরানে।
8
12
আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ৯ মার্চ ইরানের নতুন শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাঁর ছেলে মোজতবা খামেনেই। যদিও পরবর্তীতে জানা যায়, হামলায় তিনিও আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখনও।
9
12
কয়েকদিন আগেই হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ধ্বংস করার দাবি করে ইরান। তারও আগে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলা চালিয়েছিল ইরান। সেটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।
10
12
যুদ্ধের চতুর্থ সপ্তাহেই বিরাট ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। এই আলোচনার পরেই পাঁচদিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প।
11
12
গতকাল রাতে মঙ্গলবার রাতে ট্রাম্প হুমকি দেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ঐতিহাসিক ভয়ঙ্কর হামলা হবে। এমনকী এক রাতেই ইরানের গোটা সভ্যতা ধ্বংস করার হুমকিও দিয়েছিলেন।
12
12
এর কয়েক ঘণ্টা পর, ৮ এপ্রিল ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান জানিয়েছে, এই সময়কালে তারাও হরমুজ প্রণালী খুলে দেবে।