আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে ২৯৫ রানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা খোলা রেখেছে ভারত। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে দুইয়ে চলে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর তিনে আছে অস্ট্রেলিয়া।
এই মুহূর্তে যা পরিস্থিতি, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সেরা দুই হওয়ার জন্য দৌড়চ্ছে।
এখন যা পরিস্থিতি চলতি বর্ডার–গাভাসকার ট্রফি ভারত ৫–০, ৪–১, ৪–০, বা ৩–০ জিতলেই চলে যাবে ফাইনালে। আবার ভারত যদি ৩–১ ব্যবধানে সিরিজ জেতে সেক্ষেত্রে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জেতা চলবে না।
আবার ভারত যদি সিরিজ ৩–২ ব্যবধানে জেতে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্ট ড্র করতে হবে।
আবার বর্ডার–গাভাসকার ট্রফি ড্র হলে দক্ষিণ আফ্রিকাকে ২–০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে ও অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার কাছে ০–২ ব্যবধানে হারতে হবে। তবেই ভারত যাবে ফাইনালে।
















