চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী কলকাতায় টানা তিনদিন তুমুল বৃষ্টি হতে পারে। সব জেলায় জারি হয়েছে সতর্কতা।
3
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার ও আগামী বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
10
আগামিকাল বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এবং বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
10
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
10
আগামী শনিবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
10
আগামী রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
10
অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
9
10
আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
10
10
আগামী শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।