আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
10
আগামিকাল, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং শুধু শুক্রবারে পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
10
আগামী শনিবার থেকে একটানা ঝড়বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। জারি রয়েছে হলুদ সর্তকতাও।
5
10
আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
10
আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
10
ঝড়বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার পর্যন্ত চড়া রোদে অস্বস্তি অনুভূত হবে।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি রয়েছে।
9
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, ঝড়ের সতর্কতা রয়েছে। আজ ও আগামিকাল মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
10
10
আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত হলুদ সর্তকতা রয়েছে।