গ্রীষ্মকাল এলে একদিকে যেমন সূর্যের চোখ রাঙানি সইতে হয়, তেমনই আরও এক দিকে প্রাণ, মন জুড়ানোর জন্য থাকে আম, লিচু, তরমুজ। আর এই সময় আম দিয়ে কত কী না বানানো যায়। জ্বালাপোড়া রোদে বাইরে থেকে কেউ এলে তাঁকে ঠান্ডা করতে ঝটপট বানিয়ে দিন আম পোড়া সরবত। রইল তার সহজ রেসিপি। ছবি- সংগৃহীত
2
6
আম পোড়া সরবত বানানোর জন্য লাগবে আম, মিন্ট, বিটনুন, রোস্টেড জিরে গুঁড়ো, বরফ, মিছরি। ব্যাস এই সামান্য উপকরণেই হবে বাজিমাত। ছবি- সংগৃহীত
3
6
আম পোড়া সরবত বানানোর জন্য সবার আগে দুটো বা তিনটি আম নিয়ে গ্যাসে ভাল করে পুড়িয়ে নিন। তারপর সেটি ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিন। ছবি- সংগৃহীত
4
6
এবার আমগুলো কেটে নিন। নইলে হাত দিয়ে চটকে পাল্প বের আঁটি ফেলে দিন। এবার এটিকে একটি মিক্সিং জারে নিন। ছবি- সংগৃহীত
5
6
এই আমের কাঁদের সঙ্গে স্বাদ মতো মিছরি দিয়ে দিন। ভাল করে সবটা ব্লেন্ড করুন। মিহি করে এটি ব্লেন্ড হয়ে গেলে ঢাকা খুলে তাতে স্বাদ মত বিটনুন, রোস্টেড জিরে গুঁড়ো, এবং কয়েকটি মিন্ট পাতা ছিঁড়ে দিয়ে দিন। সঙ্গে দিন কয়েক টুকরো বরফ। দিয়ে আবার ব্লেন্ড করুন ভাল করে। ছবি- সংগৃহীত
6
6
এবার গ্লাসে কয়েকটা বরফ টুকরো দিয়ে এই মিশ্রণ ঢেলে দিন। উপরে একটা কী দুটো মিন্ট পাতা আর একটা কাঁচা আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরমের দুপুরে তৃপ্তির চুমুক নিন। ছবি- সংগৃহীত