ধরুন কেউ কোনও ইন্সুরেন্স করিয়েছেন বা কিছুতে বিনিয়োগ করেছেন। তাতে নিয়ম মেনে কাউকে নমিনিও করেছেন। কিন্তু জীবন তো বড়ই অনিশ্চিত। বিনিয়োগকারী আর নমিনি দু'জনেই যদি কোনও কারণে মারা যান তাহলে সেই ইন্সুরেন্সের টাকা কে পাবেন? সেটা কি পুরোপুরি নষ্ট হয়ে যাবে? পাওয়া যাবে না কোনও ভাবেই? পেতে হলে কী করণীয়? ছবি: সংগৃহীত
2
6
বিনিয়োগকারী বা নমিনি এঁদের মধ্যে কেউ একজন বা দু'জন মারা গেলেও বিনিয়োগের টাকা নষ্ট হয় না। বা সেটা আর কোনও ভাবেই ফেরত পাওয়া যাবে না এমনটা একদমই নয়। কিন্তু তার জন্য কিছু মেনে মেনে চলতে হবে। আর এই ব্যক্তিদের বাইরে অন্য কেউ সেই টাকা পাবেন না। ছবি: সংগৃহীত
3
6
বিনিয়োগকারী এবং তার ইন্স্যুরেন্সের নমিনির মৃত্যুর পর সেই টাকা বিনিয়োগকারীর আইনত উত্তরাধিকার, সন্তান বা স্ত্রী দাবি করতে পারেন। ছবি: সংগৃহীত
4
6
বিনিয়োগকারীর মৃত্যুর পর তাঁর বিনিয়োগ করা টাকা সহজে পেতে পারেন যদি তাঁর উইল থাকে। যদি উইল না থাকে তবে আইনের দ্বারস্থ হতে হবে। ছবি: সংগৃহীত
5
6
যিনি টাকা ক্লেম করছেন তিনি যে বিনিয়োগকারীর বৈধ উত্তরাধিকারী সেটা প্রমাণ করার জন্য তাঁকে সাকসেশন সার্টিফিকেট বের করতে হবে কোর্ট থেকে। বা উত্তরাধিকার সার্টিফিকেট। তবেই সেটা দেখিয়ে তিনি এই টাকা পেতে পারেন। ছবি: সংগৃহীত
6
6
এই ধরনের জটিলতা এড়াতে চাইলে ইন্স্যুরেন্স নেওয়ার সময় বা বিনিয়োগ করার সময় চেষ্টা করুন সুযোগ থাকলে দু'জনকে নমিনি করার। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এক্ষেত্রে ধৈর্য হারালে চলবে না। গোটা প্রসেসে বিস্তর সময় লাগে।ছবি: সংগৃহীত