এদিকে ২১ এপ্রিল, মঙ্গলবার বিশ্বের উষ্ণতম শহরগুলি তালিকায় বেশিরভাগই ভারতের। তথ্য অনুযায়ী, বিশ্বের ২০টি উষ্ণতম শহরের মধ্যে ১৯টি শুধুমাত্র ভারতের।
3
10
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই তথ্য প্রকাশ্যে এসেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ভারতের বেশিরভাগ রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
4
10
বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের একাধিক শহর রয়েছে। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
5
10
বিহারের ভাগলপুর, ওড়িশার তালচের, পশ্চিমবঙ্গের আসানসোল। আজ এই শহরগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
6
10
এরপরই রয়েছে বিহারের বগুসরাই, মতিহারি, মুঙ্গের, ভোজপুর, সিওয়ান। এছাড়াও পশ্চিমবঙ্গের এবং উত্তরপ্রদেশের আরও কয়েকটি শহর এই তালিকায় রয়েছে। যেখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
7
10
বিশ্বের ২০টি উষ্ণতম শহরের মধ্যে একটি হল নেপালের লুম্বিনি। বাকি ১৯টিই ভারতের। একনজরে দেখে নিন, আজ বিশ্বের ২০টি উষ্ণতম শহর কোনগুলি-