‘বাংলা সেরা’ হওয়ার স্বপ্ন সব ধারাবাহিকের। প্রত্যেক বৃহস্পতিবার তাই রেটিং চার্টে রীতিমতো ধুন্ধুমার। প্রত্যেক ধারাবাহিকের সঙ্গে প্রত্যেক ধারাবাহিকের জোর টক্কর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যারা জিতে যায় তারাই প্রথম দশে জ্বলজ্বল করে। এবারই যেমন প্রথম আর তৃতীয় স্থানে জোড়া ফলা। অর্থাৎ, দুটো করে ধারাবাহিক। সেই তালিকায় কারা?

রেটিং চার্ট বলছে ৮.১ পেয়ে প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’ আর ‘নিমফুলের মধু’। দুটোতেই এখন টানটান উজ্জেজনা। সৃজন-পর্ণার বিয়ে টিকবে না ভাঙবে? লাখ টাকার প্রশ্ন দ্বিতীয় ধারাবাহিকে। ৭.৬ পেয়ে দ্বিতীয় স্থানে একা রাজপাট চালাচ্ছে ‘ফুলকি’। তৃতীয় স্থানে ফের যৌথ দখলদারি। ৭.২ স্থানে এই স্থানে ‘অনুরাগের ছোঁয়া’, ‘কার কাছে কই মনের কথা’। অর্জুন চক্রবর্তী এসেছেন, ধারাবাহিকের নম্বর বাড়বে না, হয়? পর্দায় ডা. অর্জুন চক্রবর্তীর ছোঁয়া লাগতেই সূর্য-দীপা একলাফে সপ্তম থেকে তৃতীয়। ৬.৪ পেয়ে এই সপ্তাহেও চতুর্থ ‘তোমাদের রানি’। রানি সন্তানের জন্ম দেবে না অ্যাবরশন করাবে? SF vf/s এসেই জাদু দেখাল ধারাবাহিক ‘গীতা এলএলবি’। পঞ্চম স্থান দখল করে তার প্রাপ্তি ৬.২ পয়েন্ট। 

বাকি ষষ্ঠ থেকে দশম কার দখলে?

রেটিং চার্ট বলছে ৬.১ পেয়ে ষষ্ঠ ‘সন্ধ্যাতারা’। নায়িকা বদলে তৃণা সাহা আসতেই ৬.০ পেয়ে সপ্তম স্থানে ‘লাভ বিয়ে আজকাল’। অষ্টম স্থানে ফের যুগলবন্দী। ৫.৯ পেয়ে এই জায়গায় ‘ইচ্ছেপুতুল’ আর ‘রাঙা বৌ’। ৫.৮ পেয়ে দশম স্থানে ‘জল থৈ থৈ ভালবাসা’।