'ধুরন্ধর' ছবিতে তাঁর গাওয়া 'শারারত' গানটি রীতিমত ঝড় তুলেছিল নেটপাড়ায়। ছবিটি মুক্তি পাওয়ার পরই এই গান ভাইরাল হয়। সম্প্রতি এই গানের অন্যতম গায়িকা জ্যাসমিন সন্ডলাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল নেটপাড়া! কিন্তু কেন?
আমদাবাদের একটি শোতে পারফর্ম করতে করতেই অদ্ভুত এক কাণ্ড ঘটান জ্যাসমিন। গান গাইতে গাইতেই তিনি স্টেজে দাঁড়িয়ে তাঁর গায়ে জল ঢেলে দেন। শুধুই কি তাই? এদিন দর্শক, শ্রোতারা অভিযোগ করেন এটি লাইভ পারফরমেন্স হলেও তিনি মোটেই সেদিন গান গাননি। বরং নেপথ্যে বাজতে থাকা ট্র্যাকের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন।
এদিন জ্যাসমিনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি একটি লেহেঙ্গা চোলি পরে গান গাইছেন। আর 'শারারত' গানটি গাওয়ার আগেই তিনি একটি বোতল নিয়ে মাথা থেকে সারা গায়ে জল ঢেলে দেন। এরপর তিনি গান গাইতে গাইতেই এই নাচের হুক স্টেপ করেন। এই ঘটনা ঘটানোর পরই সেই ক্লিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর জেরেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় গায়িকাকে।
https://www.instagram.com/reels/DXUr2qriEoz/
কিছু নেটিজেন এই ভিডিওতে আরও একটি জিনিস লক্ষ্য করেন। তাঁরা দেখেন জ্যাসমিন তাঁর মুখের সামনে থেকে মাইক সরিয়ে দিলেও গান বাজছে। অর্থাৎ তিনি স্টেজে লিপ সিঙ্ক করছিলেন, লাইভ পারফরমেন্স হলেও গাইছিলেন। এতে চটেছেন অনেকেই। এত টাকা দিয়ে টিকিট কেটে তাহলে লাইভ শো শুনতে বা দেখতে যাওয়া কেন যদি গায়িকা সেখানেও লিপ সিঙ্ক করেন, প্রশ্ন উঠছে এমনি।
এই ভাইরাল ভিডিওতে কেউ মন্তব্য করেন, 'লাইভ শোতেও এঁরা লাইভ গান না।' কেউ আবার লেখেন, 'এসব কী ধরনের নোংরামি! অশ্লীলতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।'
প্রসঙ্গত, জ্যাসমিন সন্ডলাস কেবল 'শারারত' গানটি গাননি 'ধুরন্ধর' ছবিটির জন্য। তিনি এছাড়াও 'আড়ি আড়ি', 'ম্যায় অর তু', 'জাইয়ে সাজনা', ইত্যাদির মতো গানও গেয়েছেন। তাঁর গাওয়া এই ছবির প্রতিটি গানই সুপারহিট। জ্যাসমিন পাঞ্জাবের জলন্ধরে জন্মেছেন। তবে তাঁর বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ২০০৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও সলমন খান অভিনীত 'কিক' ছবিতে গাওয়া 'ইয়ার না মিলে' গানটি তাঁকে পরিচিতি এনে দেয়। এরপর তিনি একাধিক বলিউড ছবির জন্য প্লেব্যাক করেছেন।















