'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের গল্প এখন জমজমাট। একদিকে বাস্তবে সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের প্রেমের জল্পনা চলছে, অন্যদিকে পর্দায় দীপ কীভাবে ঝাঁপিকে মনের কথা জানায় সেটা দেখানো চলছে। আর এসবের মাঝে গল্পে এবার আসছে বড় টুইস্ট। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝাঁপির ব্যাঙ্ক, লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স বন্ধের মুখে। নকল এটিএম কার্ডের সাহায্যে এই ব্যাঙ্কের কয়েক কোটি টাকা চুরি হয়ে গিয়েছে। আর এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই দারুণ ভেঙে পড়েছে ঝাঁপি। কাঁদতে থাকে সে। কিন্তু পাশে ঢাল হয়ে দাঁড়ায় দীপ। বলে ভেঙে পড়লে চলবে না, তাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেই সময়ই তারা পরিকল্পনা করে কী করে ইনকাকে হাতেনাতে ধরবে। 

দীপ, ঝাঁপি গোটা পুলিশের টিম নিয়ে ইনকার ডেরায় পৌঁছয়। চুনোপুঁটিদের গ্রেফতার করলেও মুখ মুখোশে ঢেকে আড়ালে লুকায় ইনকা। তারপরই সুযোগ বুঝে গুলি চালিয়ে দেয় ঝাঁপির উপর। নায়িকা কি আর বাঁচবে নাকি মৃত্যুর মুখে ঢলে পড়বে? ইনকা কি এরপরও ধরা পড়বে না? এই প্রশ্নের উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। এই টানটান পর্ব আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল, অর্থাৎ টানা ৪ দিন সম্প্রচারিত হবে। 

https://www.instagram.com/reels/DXZVgnDDJle/

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, একদিকে সৌরভ এবং শুভস্মিতার প্রেমের জল্পনা, অন্যদিকে ধারাবাহিকে একের পর এক চমক আসার কারণে এটি টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে। 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয়। প্রসঙ্গত, ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে।

গল্পে সম্প্রতি দেখানো হয়, দীপের মনের কথা মুখে আনাতে ঝাঁপি ঋষভকে নকল বিয়ের ষড়যন্ত্র করে। শেষ পর্যন্ত চোখের সামনে ঝাঁপিকে অন্য কারও হতে দেখে সইতে না পেরে দীপ সেই বিয়ে ভেস্তে দেয়। এমনকী তার মা ইনকাকে বিয়ের জন্য জোরাজুরি করলে সেটাও শোনে না দীপ। তারপরই ঘটবে এই নতুন কাণ্ড।