আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলের পক্ষ থেকে এবার ১০ হাজার নন এসি কোচ দেওয়া হবে। এরফলে যাত্রীদের আরও খানিকটা সুবিধা হবে বলে মনে করছে রেল মন্ত্রক। যাত্রীরা যাতে দৈনন্দিন দিনের যাত্রায় আরও ভাল কোচে যাত্রা করতে পারে সেদিকে নজর রাখতেই এই পদক্ষেপ। এসি কোচগুলির পাশাপাশি যদি নন এসি কোচগুলিকে বিশেষ নজর দেওয়া হয় তবে রেল যাত্রীদের সংখ্যা আগামীদিনে আরও বাড়বে বলেই মনে করছে ভারতীয় রেল মন্ত্রক। এর সঙ্গে বাড়তি হিসাবে অমৃত ভারতের ট্রেনের সংখ্যা বাড়াবে ভারতীয় রেল। এছাড়া লোকাল ট্রেনে যাত্রীদের জন্য শৌচালয়ের কথাও ভাবছে ভারতীয় রেল।