প্রতিদিন ৮ গ্লাস জল নয়, ওভারহাইড্রেশন থেকে হতে পারে মৃত্যু! কতটা জল খাবেন? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?
নিজস্ব সংবাদদাতা
১৮ মে ২০২৬ ১৭ : ৫৫
শেয়ার করুন
1
13
রোজ অন্তত আট গ্লাস জল- এই প্রচলিত ধারণা ভেঙে দিচ্ছে আধুনিক চিকিৎসাবিজ্ঞান৷ আন্তর্জাতিক একাধিক গবেষণায় দেখা গিয়েছে, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভুল ব্যাখ্যাই কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷
2
13
তেষ্টা পেলে জল, তেষ্টা না পেলেও জোর করে গ্লাসের পর গ্লাস জল খেতেই হবে৷ এই অভ্যাস ডেকে আনতে পারে ‘হাইপোনাট্রেমিয়া’র মতো প্রাণঘাতী সমস্যা।
3
13
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকের জলের চাহিদা আলাদা। শরীরের ওজন, কাজের ধরন, পরিবেশের তাপমাত্রা, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে ব্যক্তির শরীরে সারাদিনে কতটা জল দরকার?
4
13
মার্কিন ন্যাশনাল অ্যাকাডেমিজ় অব সায়েন্সেস অনুযায়ী, নাতিশীতোষ্ণ জলবায়ুতে একজন প্রাপ্তবয়স্কের প্রতিদিন প্রায় ২.৭ থেকে ৩.৭ লিটার মোট তরল প্রয়োজন, কিন্তু তার একটি বড় অংশ আসে খাবার থেকেও।
5
13
বাঙালি হেঁশেলে রোজকার ভাত-ডাল-শাক, ডাবের জল, লেবুর শরবত, লস্যি, ঘোল, তরমুজ, শসা, লাউ, দই — সব মিলিয়েই শরীরে জলের প্রয়োজন অনেকটা মিটে যায়৷
6
13
তেষ্টা না পেলেও জোর করে অতিরিক্ত জল খাওয়ার নাম ‘ওভারহাইড্রেশন’। এটি ডেকে আনতে পারে ‘হাইপোনাটমিয়া’।
7
13
রক্তে সোডিয়ামের পরিমাণ আচমকা কমে গিয়ে দেখা দেয় মাথাব্যথা, বমিভাব, ক্লান্তি, বিভ্রান্তি; কোমা, এমনকি মৃত্যুও। অ্যাথলিট, কিডনি বা হৃদরোগে ভোগা মানুষ এবং বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি।