মে মাসের চতুর্থ সপ্তাহে দেশজুড়ে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দেশজুড়ে সব ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে। আগেভাগেই গ্রাহকদের উদ্দেশে ঘোষণা করা হয়েছে।
2
10
মাসের শুরুতেই আরবিআইয়ের তরফে ছুটি ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত টানা একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ গোটা দেশে।
3
10
ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে, তড়িঘড়ি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহে দেশের সব শহরে দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
10
আরবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জন্য মে মাসে মোট ১৩টি সরকারি ছুটির তালিকা করেছে। এর মধ্যে দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারের মতো নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনগুলিও রয়েছে।
5
10
আগামী সপ্তাহে কবে ব্যাঙ্ক বন্ধ? আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ থেকে ২৪ মে-র মধ্যে দু'দিন সমস্ত ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে।
6
10
আগামী ২৩ মে, শনিবার বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। কারণ, ওইদিন মাসের চতুর্থ শনিবার। দেশজুড়ে এইদিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
10
২৪ মে, রবিবার। প্রতি রবিবার দেশের সব ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকে। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।
8
10
মে মাসে আর কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? ২৭ মে, বুধবার ইদ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩১ মে, রবিবার, সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
9
10
২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিনে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
10
10
২৭ মে বকরি ইদে আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৮ মে বকরি ইদের জন্য জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।