ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি। সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা জেলায় জেলায়। জারি হল লাল সতর্কতাও।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
11
এই তিন জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তিন জেলাতেই তুমুল ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।
4
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় বিক্ষিপ্তভাবে এই ঝড়বৃষ্টি হতে পারে।
5
11
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
6
11
আগামিকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির কমলা সতর্কতা পূর্ব বর্ধমান, নদিয়ায় এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
11
আগামী বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে।
8
11
আগামী বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
11
অন্যদিকে আগামী চারদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
11
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
11
11
আগামী শনিবারেও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।