আজকাল ওয়েবডেস্ক : সামনেই বর্ষা আসছে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতি বছর বিহার, অসম এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, সিকিমে বন্যা এবং ভূমি ধসের মত বিপর্যয় আরও সমস্যা তৈরী করে। তামিলনাড়ু, কেরালা এবং জম্মু কাশ্মীর থেকেও বন্যায় ক্ষতির খবর আসে। বর্তমানে অসমের ১০ টি জেলার ৯৬৮ টি গ্রাম জলের তলায়। ১ লক্ষর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। খোলা হয়েছে ১৩৪ টি রিলিফ ক্যাম্প। মৃত্যু হয়েছে ৩৭ জনের।